ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমার-ভিনিকে নিয়ে শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ১২ মে ২০২২
নেইমার-ভিনিকে নিয়ে শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা
ব্রাজিল দল

আগামী জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর মাঝে একটি ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, অন্যটি ৬ জুন জাপানের বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় দলটির আরো একটি ম্যাচ বাড়ার সম্ভাবনা আছে।

সবমিলিয়ে সম্ভাব্য তিন প্রীতি ম্যাচ খেলতে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। যেখানে দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস।

এছাড়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেজ, লিভারপুলের আলিসন, পিএসজির নেইমারের মতো তারকারা।

Advertisement

ব্রাজিলের ২৭ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, ফিলিপে কোতিনহো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেড, ফ্যাবিনিও ও দানিলো।

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!