ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপে ব্রাজিলই ফেবারিট: নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ১৯ মে ২০২২
কাতার বিশ্বকাপে ব্রাজিলই ফেবারিট: নেইমার
ব্রাজিল দল

যেকোনো বড় ফুটবল টুর্নামেন্টেই ফেবারিট হিসেবে অংশ নেয় ব্রাজিল। আর বিশ্বকাপ এলে তো নিশ্চিতভাবেই জ্বলে ওঠে সেলেসাওরা। ব্যতিক্রম নয় এবারও। আসন্ন কাতার বিশ্বকাপেও ফেবারিটের তকমা নিয়েই খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপের আগে তৈরি হওয়া ব্রাজিলের এবারের দলটি রীতিমত তারকায় ঠাসা। যদিও প্রতিবারই ব্রাজিলের দলটি তারকায় ভরপুর থাকে। তবে এবার একটু অন্যরকম। সবাই আছেন ব্যক্তিগত সেরা ছন্দে।

গোলপোস্টে অ্যালিসন বেকার, এডারসন থেকে শুরু করে আক্রমন ভাগে নেইমার পর্যন্ত সবাই দারুণ ফর্মে আছে। আর ফর্মে থাকা ব্রাজিলিয়ানদের সামনে যেকোন দলই উড়ে যেতে পারে।

Advertisement

দিন কয়েক আগে পিএসজির ফুটবলারদের সঙ্গে ইনস্টগ্রামে লাইভ আড্ডায় উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে নিজের দেশের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে নেইমার বলেন, কোন দলটি বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট? অবশ্যই ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!