ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউক্রেনের স্বপ্ন ভেঙে ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫, ৬ জুন ২০২২
ইউক্রেনের স্বপ্ন ভেঙে ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস
ছবি: সংগৃহীত

ইউক্রেনের স্বপ্ন ভেঙে ৬৪ বছর পর বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ওয়েলস। আত্মঘাতী গোলে ইউক্রেনকে ১-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল গ্যারেথ বেলরা।

ম্যাচ জুড়ে আক্রমণাত্মক খেলেও গোল পায়নি ইউক্রেন। ওয়েলসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ৬৮ ভাগ বল দখল ও ২২টি শট নেয় ইউক্রেন।  কিন্তু গ্যারেথ বেলের ফ্রিকিক ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ইয়ারমেলোংকো, এতেই ইউক্রেনের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।

এর আগে একবারই বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়েছিল ওয়েলস, সেটাও আবার ৬৪ বছর আগে। সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি তারা। অবশেষে সেই স্বপ্ন ধরা দিল গ্যারেথ বেলদের হাত ধরে।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ 'বি'তে জায়গা পেল ওয়েলস। যেখানে আগে থেকেই আছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!