[ খেলা ]
প্রফেশনাল বক্সিংয়ে অংশ নিতে দিল্লি যাচ্ছেন তিন বক্সার
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের বক্সারদের প্রফেশনাল বক্সিং পরিমন্ডলে পরিচয় করে দেওয়া এবং বিদেশ থেকে সুনাম বয়ে আনার জন্য দিল্লিতে প্রফেশনাল বক্সিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের তিন বক্সার।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১১ জুন দিল্লিতে ‘নকআউট ফাইট নাইট’ প্রতিযোগিতায় অংশ নেবেন মোকসেদুল রানা, আমিনুল ইসলাম ও মোহন আলী।
মোকসেদুল রানা ভারতের ন্যাশনাল চ্যাম্পিয়ন নিরাজ সাইনির বিপক্ষে ইউবিও এশিয়া প্যাসিফিক সুপার ওয়েলটারওয়েট টাইটেল বাউটে অংশ নেবেন। আমিনুল ইসলাম ব্যানটামওয়েটে লড়বেন ভারতের সুরজ কুমারের বিপক্ষে এবং মোহন আলী লড়াই করবেন হানি চৌহানের বিপক্ষে।
.png)
বৃহস্পতিবার ভারতের দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই বাংলাদেশের তিন প্রফেশনাল বক্সার। রাজধানীর আফতাব নগরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ ও আতিকুর রহমান সজীব সহ অন্যান্যরা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!