ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ১৭ জুন ২০২২
অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার অবিশ্বাস্য জয়
ছবি: আইসিসি

একসময় বেশ সহজেই জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। হাতে ৫ উইকেট রেখে অজিদের ৯৬ বলে দরকার ছিল ৫৬ রান। সহজ লক্ষ্য তাড়া করলেই শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে অ্যারন ফিঞ্চের দল।

কিন্তু স্বাগতিক বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে মাত্র ১৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের পর এমন ব্যাটিং ধস দেখল অজিরা। সেবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭ রানের জন্য শিরোপা বঞ্চিত হয় ক্যাঙ্গারুরা।

বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শ্রীলঙ্কা জেতে ২৬ রানে। পাল্লাকেল্লেতে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছিল লংকানরা। বৃষ্টি আইনে ৪৩ ওভারে ২১৬ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। নতুন লক্ষ্যে তারা দারুণভাবে এগিয়ে গেলেও শেষ হাসিটা হাসতে পারেননি।

Advertisement

শ্রীলঙ্কার জয়ের নায়ক চামিরা করুণারত্নে। ডানহাতি পেসার ৩৫তম ওভারে দুই সেট ব্যাটসম্যান ম্যাক্সওয়েল (৩০) ও ক্যারিকে (১৫) ফেরান। পরের ওভারে আরেক পেসার দুশমন্থ চামিরা আউট করেন কামিন্সকে (৪)।

৩৭তম ওভারে করুণারত্নে আবার দলকে সাফল্যে ভাসান। এবার তার খিমার শোয়েপসন (২)। অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চামিরা। তার বলে বোল্ড হন খুনেমান। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেছিলেন ওয়ার্নার, স্মিথ ও হেড। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি।

ওয়ার্নার ৩৭, স্মিথ ২৮ ও হেড ২৩ রান করেন। এছাড়া অধিনায়ক ফিঞ্চ ১৪ ও লাবুশানে ১৮ রান করেন। বল হাতে করুণারত্নে ৪৭ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন চামিরা ও দুনিথ।

ব্যাটিংয়ে শ্রীলঙ্কার হয়ে ত্রিশের ঘর পেরুতে পারেননি কেউ। কুশল মেন্ডিস সর্বোচ্চ ৩৬ রান করেন। ধনাঞ্জয়া ডি সিলভা ও দাশুন শানাকা ৩৪ রানের দুটি ইনিংস খেলেন।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলংকা। সিরিজের তৃতীয় ওয়ানডে ১৯ জুন কলম্বোতে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!