ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ১৮ জুন ২০২২
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না রোনালদো
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর ব্যক্তিগত পারফর্ম্যান্সে সপ্রতিভ হয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দল হিসেবে খুব একটা ভালো করতে পারেনি ইউনাইটেড। নতুন মৌসুমে রাফ রাংগনিকের জায়গায় দায়িত্ব নিচ্ছেন এরিক টেন হাগ। নতুন কোচ আসায় ইউনাইটেড ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে চান রোনালদো। 

ইতালির সংবাদমাধ্যম লা রিপাব্লিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর জানাচ্ছে ইএসপিএন।

লা রিপাব্লিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো মনে করছেন নেদারল্যান্ডসের কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই তিনি। সেখানে আরো বলা হয়েছে, ইউনাইটেডকে ফরোয়ার্ড থেকে প্রেসিং ফুটবল খেলানোর কথা ভাবছেন সাবেক আয়াক্স কোচ।

যে কারণে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস এরই মধ্যে নতুন ক্লাব খোঁজা শুরু করে দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপের দুইটি ক্লাব ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সে দুই ক্লাবের একটি হলো ইতালির রোমা। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। ম্যানচেস্টার ইউনাইটেড বা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে ৩৭ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন রোনালদো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!