ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফেতে যেভাবে বরণ করা হলো পদ্মাসেতু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২৫ জুন ২০২২
বাফুফেতে যেভাবে বরণ করা হলো পদ্মাসেতু
ছবি: সংগৃহীত

স্বপ্নের পদ্মাসেতু এখন জাতীয় গর্বের প্রতীক। আজ শনিবার উদ্বোধন করা হয়েছে পদ্মাসেতু। বিশেষ দিনটি কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাহী কমিটির পাঁচ সদস্য ও নারী জাতীয় ফুটবলাররা মিলে কেক কাটেন। পদ্মাসেতুর মাধ্যমে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘পদ্মাসেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভূমিকা রাখবে।’

বাফুফের নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই সেতু হওয়ার ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’ নারী ও পুরুষ ফুটবলারদের অনেকের বাড়ি দেশের দক্ষিণ অংশে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাড়িও পদ্মার পাড়ে ফরিদপুরে। 

Advertisement

আজ শনিবার (২৫ জুন) সকালে দশটায় পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। বাফুফে ভবনে প্রজেক্টরের মাধ্যমে নারী ফুটবলার সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠান উপভোগ করেন। দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে কেক কাটা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, সত্যজিত দাশ রুপু, বিজন বড়ুয়া ও আমের খান। বাফুফের নির্বাহী কমিটির অনেকে সশরীরে পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!