ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানইউকে না বললো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ২৮ জুন ২০২২
ম্যানইউকে না বললো বার্সেলোনা
বার্সেলোনা

তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংয়ের বিনিময়ে খেলোয়াড়ের পাশাপাশি নগদ অর্থ প্রদানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা।

হ্যারি ম্যাগুইরেকে ওই বিনিময় চুক্তিতে যুক্ত করতে চেয়েছিল রেড ডেভিলরা। তবে ডাচ ওই তারকার সঙ্গে নগদ অর্থ প্রদানের মাধ্যমে একটি চুক্তি করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনার চুক্তি ফিরিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা।

দ্য সানের রিপোর্ট অনুযায়ী ম্যাগুইরেকে স্বাভাবিক নিয়মে চুক্তিভুক্ত করতে চেয়েছিল বার্সেলোনা।

Advertisement

এই মুহুর্তে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন ডি জং। সাবেক ক্লাব আয়াক্সে একসাথে  হয়ে কাজ করে সফল হয়েছিল এই জুটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!