ঢাকা আবাহনী তিনদিনের ছুটি দিয়েছে ফুটবলারদের। আবাহনীর মতো রহমতগঞ্জ, বসুন্ধরা কিংসও খেলোয়াড়দের স্বল্প সময়ের ছুটি দিয়ে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ দিয়েছে। অন্যদিকে মোহামেডানের মতো চট্টগ্রাম আবাহনী ছুটির পরিবর্তে ক্যাম্পে খেলোয়াড়দের ঈদ উদযাপনের ব্যবস্থা করছে।
ক্লাব ফুটবলের পাশাপাশি ফুটবলাঙ্গনে চলছে জাতীয় ক্যাম্প। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ রয়েছে ২৫ জুলাই। এই টুর্নামেন্ট উপলক্ষে শনিবার সকালেও অনুশীলন করেছেন ফুটবলাররা। দলটির গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, আমাদের হাতে সময় খুব কম। এই সময় প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। এখন ছুটি দেওয়া সম্ভব নয়। ঈদের দিন ফুটবলাররা ক্যাম্প থাকলেও অনুশীলন হবে না। পরের দিন আবার অনুশীলন চলবে।
.png)
অনূর্ধ্ব পুরুষ ফুটবলারের মতো ক্যাম্পে ঈদ করবেন নারী ফুটবলাররাও। আগস্টে শেষ সপ্তাহে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নারী দলের ক্যাম্প সম্পর্কে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, সিনিয়র কয়েকজন ফুটবলার ছুটিতে রয়েছে। তারা ঈদের পর পরই যোগ দেবে। এছাড়া সবাই ক্যাম্পে। প্রতিদিন অনুশীলন হচ্ছে।
নারী ফুটবলাররা বাফুফে আবাসিক প্রকল্পের আওতায় আসার পর থেকে অধিকাংশ ঈদ বাফুফে ভবনে করছে। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন দুপুরের পর মেয়েদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।