ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডেকে গুডবাই জানালেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৫৯, ১৮ জুলাই ২০২২
ওয়ানডেকে গুডবাই জানালেন বেন স্টোকস
সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। 

সোমবার ১৮ জুলাই এই ঘোষণা দেন ২০১৯ বিশ্বকাপ জয়ী এই তারকা। নিজের টুইটারে এক বার্তার মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

মূলত টেস্ট ক্রিকেটে আরো বেশি সময় ও মনোনিবেশ করতেই তার এই ওয়ানডেকে গুডবাই জানানো। 

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারহামে তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন বলে জানান তিনি।

ছবি: টুইটার থেকে নেয়া

অবসর নিয়ে স্টোকস বলেন, “আমি এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটা অনেকটা কঠিন সিদ্ধান্ত ছিল। ইংল্যান্ডের হয়ে খেলা প্রতিটা মিনিট আমি উপভোগ করেছি। সব মিলিয়ে দারুন এক যাত্রা ছিল।”

সম্প্রতি ভারতের বিপক্ষে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না।

তিনি বলেন, “তিন ফরম্যাটে খেলা এখন আমার জন্য বেশ কঠিন। এ ফরম্যাটে আমি শতভাগ দিতে পারছি না। দেশের জার্সি গায়ে জড়ালে আরো বেশি দেয়ার থাকে। আমার মনে হচ্ছে আমি অন্য কারো জায়গা দখল করে আছি যা জশ বাটলারের দলকে সে আরো বেশি সার্ভিস দিতে পারে।”

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!