আগামী বছর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে আইপিএল আদলে টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। নতুন আদলে এই টি-২০ লিগ সফল করতে বদ্ধপরিকর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াতে পারে নতুন এই টুর্নামেন্ট।
.png)
আর এই টি-২০ লিগে খেলতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। আফ্রিকান এই টি-২০ লিগে দল কেনার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি।
এই টুর্নামেন্ট আয়োজনের জন্য কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও বাতিল করেছে দেশটি। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ বাতিল করার ফলে ২০২৩ বিশ্বকাপে প্রোটিয়াদের সরাসরি অংশগ্রহণ এখন শঙ্কার মুখে।
মূলত এই টুর্নামেন্টের পেছন থেকে কলকাঠি নাড়ছেন আইপিএলের প্রতিষ্ঠাতা সভাপতি ললিত মোদি। ইদানিং ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেম নিয়ে আলোচনায় আছেন তিনি!
দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্টের মূল পরিকল্পনা করেছেন আইপিএলের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) সুন্দর রামন। আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ক্রিকেট কর্তা।
আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার লিগে যে দলগুলো কেনার দৌড়ে এগিয়ে রয়েছে তারা হলো–মুম্বাই ইন্ডিয়ান্স (কেপটাউন), চেন্নাই সুপার কিংস (জোহানেসবার্গ), দিল্লি ক্যাপিটালস (প্রিটোরিয়া), রাজস্থান রয়্যালস (পার্ল), সানরাইজার্স হায়দরাবাদ (পোর্ট এলিজাবেথ) এবং লখনউ সুপার জায়ান্টস (ডারবান)।
ইদানিং নানা কারণে আলোচিত ললিত মোদি। বলিউড সুন্দরী সুস্মিতা সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাবেক আইপিএল কর্তা ললিত মোদি।