ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পদত্যাগ 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:০৮, ২৪ জুলাই ২০২২
বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পদত্যাগ 
বর্ণবাদের অভিযোগে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পদত্যাগ-ছবি: সংগৃহীত

স্কটিশ ক্রিকেটে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগের সত্যতা পায় বিবিসি। বিষয়টি রিপোর্টে তুলে ধরা হবে বলে জানায় ব্রিটিশ এই গণমাধ্যম। ক্রিকেটে বর্ণবাদের পর্যালোচনার এই রিপোর্ট প্রকাশের একদিন আগেই পদত্যাগ করলেন ছয় সদস্য বিশিষ্ট স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

তদন্তের রিপোর্টের আগাম আভাস বুঝতে পেরে রোববার সকালে পরিচালকরা পদত্যাগ করেন।

Advertisement

এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা সবাই সত্যিই দুঃখিত এবং স্কটল্যান্ডের ক্রিকেটে যারা বর্ণবাদ কিংবা অন্য যে কোনো বৈষম্যের শিকার, তাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি।’

২০২১ সালের নভেম্বরে স্কাই স্পোর্টসে স্কটল্যান্ডের শীর্ষ উইকেটশিকারি মাজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেন। সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারজুড়ে গায়ের রঙয়ের কারণে মাঠে ও ড্রেসিংরুমে সতীর্থদের কাছে ভিন্ন আচরণের শিকার হয়েছেন তিনি। 

একই সময়ে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্যারিয়ারে বর্ণবাদের অভিযোগ করেছিলেন আজিম রফিক।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!