ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২ কোটির এশিয়া কাপ, পাবে কে?

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:১৪, ২৭ জুলাই ২০২২
২ কোটির এশিয়া কাপ, পাবে কে?
ছবি: সংগৃহীত

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল নিয়ে টি-২০ ফরম্যাটে আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর।

প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলংকায়। তবে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে সেখানে এশিয়া কাপ আয়োজন সম্ভব না। তাই সংযুক্ত আরব আমিরাতেই আসরটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Advertisement

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেন। তার পাশাপাশি এশিয়া কাপের টিভি রাইটস হোল্ডার স্টার স্পোর্টস বিজ্ঞাপন দিয়ে এ খবর জানিয়েছে।

এবারই প্রথম এসিসি ২ লাখ মার্কিন ডলার চ্যাম্পিয়ন মানি পুরস্কার দিচ্ছে। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার।

সবশেষ ২০১৮ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছিল ৬০ হাজার মার্কিন ডলার। আর রানার্স আপ দলকে দেয়া হয়েছিল ৩০ হাজার মার্কিন ডলার।

সেবার বাংলাদেশ রানার্সআপ ও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!