জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ১৯ বলে ৬টি চারে ৩২ রান করেন লিটন। এর মাধ্যমে টি-২০তে এক হাজার রান পূর্ণ হয় তার।
হারারেতে প্রথম টি-২০র আগে এক হাজার রান করতে ২০ রানের দরকার ছিলো লিটনের। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে টি-২০তে এই ক্লাবে প্রবেশ করেন লিটন।
.png)
লিটনের আগে এই তালিকায় বাংলাদেশের পক্ষে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।
টি-২০তে বাংলাদেশের পক্ষে ১ হাজার রান পূর্ণ করা ব্যাটাররা:
ব্যাটার ম্যাচ রান
মাহমুদউল্লাহ রিয়াদ ১১৮ ২০৪৩
সাকিব আল হাসান ৯৯ ২০১০
তামিম ইকবাল ৭৪ ১৭০১
মুশফিকুর রহিম ১০০ ১৪৯৫
সৌম্য সরকার ৬৬ ১১৩৬
লিটন দাস ৫২ ১০১২