বাংলাদেশে-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেকের ঘুর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে শিবির। প্রথম ওভারে ২ উইকেট ও পরের ওভারে আরেকটি উইকেট তুলে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছেন তাদেরকে।
শুরুতে দ্বিতীয় ম্যাচেও টস হেরে ফিল্ডিয়ে নামে টাইগাররা। মাঠে নেমেই অধিনায়ক নুরুল হাসান সোহান মোসাদ্দেকের হাতে তুলে দিলেন সাদা বল।
.png)
এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫ রান।
বল হাতে নিয়েই জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হলেন মোসাদ্দেক। তার করা প্রথম ওভারেই দুই ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ওপেনার রেগিস চাকাভাকে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোসাদ্দেক।
ওভারের শেষ বলে কভার পয়েন্টে মাহদি হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ওয়েসলি মাধভিরেকে।
প্রথম ম্যাচে এই মাধভিরেই ৬৭ রান করে বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। ৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।
মোসাদ্দেকের ঘূর্ণিজাল থেকে মুক্তি মিলছে না জিম্বাবুয়ের। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানলেন তিনি জিম্বাবুয়ের ওপর। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের বলে উইকেট হারালেন জিম্বাবুয়ের দ্বিতীয় ওপেনার এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে। রিভার্স সুইপ খেলতে গিয়ে প্রথম স্লিপে লিটনের হাতে ক্যাচ দেন আরভিন। ৬ রানে বিদায় নিল তিনজন ব্যাটার।
এর পরই আবার আঘাত হানেন মোসাদ্দেক। শেন উইলিয়ামস ও মিল্টন সুম্বাকে আউটের মধ্য দিয়ে সিরিজে প্রথম বোলার হিসেবে তুলে নেন ৫ উইকেট।
আজকের ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামলো নুরুল হাসান সোহানের দল। যথারীতি ৩ পেসার। তাসকিন আহমেদকে বাদ দিয়ে নামানো হলো হাসান মাহমুদকে। নাসুম আহমেদকে বাদ দিয়ে নেয়া হলো স্পিনার শেখ মাহদি হাসানকে।