ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দুই বছর পর দলে ফিরলেন হাসান মাহমুদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৫৫, ৩১ জুলাই ২০২২
দুই বছর পর দলে ফিরলেন হাসান মাহমুদ
ছবি: সংগৃহীত

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ অভিষেকের পর ২৭ মাস পর আবারো কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচে ফিরলেন ২২ বছর বয়সী হাসান মাহমুদ।

রোববার হারারে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে নেয়া হয় হাসানকে। এছাড়া সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসানও।

প্রথম ম্যাচে বাজে বোলিংয়ে মাশুল দিয়ে একাদশে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবারও টস হারে বাংলাদেশ দল। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে দল। 

ফিল্ডিংয়ে নেমে বল হাতে নিয়েই জিম্বাবুইয়ানদের ওপর চড়াও হন মোসাদ্দেক। তার করা প্রথম ওভারেই দুই ব্যাটারকে হারিয়েছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ওপেনার রেগিস চাকাভাকে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোসাদ্দেক।

ওভারের শেষ বলে কভার পয়েন্টে মাহদি হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ওয়েসলি মাধভিরেকে। 

প্রথম ম্যাচে এই মাধভিরেই ৬৭ রান করে বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। ৫ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

মোসাদ্দেকের ঘূর্ণিজাল থেকে মুক্তি মিলছে না জিম্বাবুয়ের। দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানলেন তিনি জিম্বাবুয়ের ওপর। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের বলে উইকেট হারালেন জিম্বাবুয়ের দ্বিতীয় ওপেনার এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে। রিভার্স সুইপ খেলতে গিয়ে প্রথম স্লিপে লিটনের হাতে ক্যাচ দেন আরভিন। ৬ রানে বিদায় নিল তিনজন ব্যাটার।

এর পরই আবার আঘাত হানেন মোসাদ্দেক। শেন উইলিয়ামস ও মিল্টন সুম্বাকে আউটের মধ্য দিয়ে সিরিজে প্রথম বোলার হিসেবে তুলে নেন ৫ উইকেট।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান।

বাংলাদেশ একাদশ: 
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক, অধিনায়ক), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: 
রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংন মাসাকাদজা, রিচার্ড এনগারাবা, তানাকা চিভাঙ্গা।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!