ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানি ক্রিকেটারদের বিগ ব্যাশ খেলা হচ্ছে না!

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:১৩, ৩ আগস্ট ২০২২
পাকিস্তানি ক্রিকেটারদের বিগ ব্যাশ খেলা হচ্ছে না!
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ-ব্যাশে খেলতে পারবেন না। কারণ, এবার বিশ ব্যাশ লিগে খেলার ছাড়পত্র দেবে না  পিসিবি। 

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ছাড়পত্র না দেওয়ার এ সিদ্ধান্ত জানিয়েছে। মূলত ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে আঁটসাঁট সূচির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 

Advertisement

তবে যেসকল খেলোয়াড়রা বোর্ডের চুক্তিভূক্ত নন তাদের ঠিক কি কারণে ছাড়পত্র দিচ্ছে না বোর্ড তা অবশ্য জানা যায় নি।

এরইমধ্যে বিগ ব্যাশের ড্রাফটের জন্য ৯৮ জন বিদেশি খেলোয়াড়দের তালিকায় একজনও নেই পাকিস্তানের। ধারণা করা হচ্ছে শেষ সময়ে তারা ড্রাফটের জন্য নাম নিবন্ধন করবেন। 

অন্যদিকে আইএল টি-২০ লিগে পাকিস্তানের অধিকাংশ ক্রিকেটাররাই খেলবেন বলে শোনা যাচ্ছে।

বিগ ব্যাশ, আইএল টি-২০ লিগ ও দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া টি-২০ লিগের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের চাহিদা আকাশচুম্বী। কিন্তু এমন সময়ে তাদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় খেলোয়াড়দের মধ্যে হাতাশা কাজ করছে। 

শোনা যাচ্ছে আঁটসাঁট সূচির বাইরেও পাকিস্তানের খেলোয়াড়দের কেবল পিএসএল খেলানোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় বোর্ড।

যদিও বিদেশি লিগে না খেলতে দেওয়ার জন্য তাদের ক্ষতিপূরণ দিবে পিসিবি। কিন্তু সেটা কি যথেষ্ট হবে ক্রিকেটারদের জন্য? 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!