ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ৫ আগস্ট ২০২২
তামিম-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে বিনা উইকেটে ৭৮ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ও লিটন। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। প্রথম ১০ ওভারে আসে ৫১ রান। এ ম্যাচে ফিফটির পথে এগিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। তিনি ৪২ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে লিটনের সংগ্রহ ২৯ রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,  মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!