ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আট হাজার রানের অনন্য এক উচ্চতায় তামিম

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৫:৩৫, ৫ আগস্ট ২০২২
আট হাজার রানের অনন্য এক উচ্চতায় তামিম
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন মাইলফলক উন্মোচন করলেন দেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশে অন্য সবার আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন এ ড্যাশিং ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এখন ব্যাট করছে বাংলাদেশ।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে রেকর্ডগড়া এই অর্জন গড়েন তিনি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৪তম ওভারে সিকান্দার রাজাকে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। ব্যাক্তিগত ৫৭তম রান নেওয়ার মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৮ হাজার রান পূরণ করেন।

Advertisement

বাংলাদেশের আর কোনো ব্যাটারের ওয়ানডেতে সাত হাজার রানও নেই। স্বাভাবিকভাবেই সবার আগে এই মাইলফলকে ঢুকলেন তামিম। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার। তবে এরপর আর বেশিদুর এগুতে পারেননি তামিম।  আউট হন ৬২ রানে।

শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। তাদের ওপেনিং জুটিতে দলীয় শতক পার করে টিম বাংলাদেশ। তারপর ২৫.৪ বলে  দলীয়  ১১৯ রানের মাথায় আউট হন তামিম ইকবাল। 

সিকান্দার রাজার একটি বল উড়িয়ে মারেন তামিম। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠলে স্লিপে দাঁড়ানো কাইয়ার হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে তামিম ৮৮ বলে করেন ৬২ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে বিনা উইকেটে ১৭২ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। এর মাধ্যমে চলতি সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে চার ম্যাচের সবগুলোতেই টস হারের মুখ দেখে টাইগাররা।

শুরুর ১০ ওভারে ওপেনিং জুটিতে আসে ৫১ রান। এ ম্যাচে দেখেশুনে খেলে ফিফটির পথেই এগুচ্ছিলেন তামিম ইকবাল। অবশেষে তিনি ৬২ রানে আউট হলে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয়। বিজয় ১৮ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে লিটন ৮১ রানে করে রিটায়ার্ড হার্ট হয়ে আর ব্যাট করেননি। তার অবর্তমানে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন,  মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!