ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভালো শুরুর পরও বেকায়দায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ৭ আগস্ট ২০২২
ভালো শুরুর পরও বেকায়দায় বাংলাদেশ
তামিম ইকবাল

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ওপেনার তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা পেলেও তা ধরে রাখতে পারেনি টাইগাররা। উল্টো উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায় সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা। চলতি সফরে পাঁচ ম্যাচের সবগুলোতেই টস হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন পাঁচটি।

Advertisement

ইনজুরিতে ছিটকে যাওয়া লিটন দাসের জায়গায় এদিন তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামে এনামুল হক বিজয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তামিম। অন্যপ্রান্তে বিজয় সুযোগ বুঝে স্ট্রাইক রোটেট করে খেলছিলেন।

ইনিংসে দশম ওভারেই ফিফটির দেখা পান তামিম। ভিক্টর নিয়ুচির বলে চার হাঁকিয়ে ৪৩ বলেই অর্ধশতক পূরণ করেন তামিম। এ সময় বিজয়ের সংগ্রহ ছিল ১০ রান! বড় কিছুর সম্ভাবনা দেখালেও তামিমের ইনিংসটি বেশিদূর এগোয়নি। পরের ওভারে কোনো রান যোগ না করেই আউট হন তিনি।

রান আউট হয়ে এর কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন ২০ রান করা বিজয়। পরবর্তীতে বাংলাদেশের ইনিংসে জোড়া আঘাত হানেন ওয়েসলে মাধেভেরে। তার শিকার হন যথাক্রমে ৩৮ রান করা নাজমুল হোসেন শান্ত ও ২৫ রান করা মুশফিকুর রহিম।

চার উইকেট হারিয়ে কিছুটা চাপেই আছে বাংলাদেশ। এমতাবস্থায় দলের হয়ে লড়াই করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। তারা যথাক্রমে ১৪ ও ৫ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!