এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ৬৮ রান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।
.png)
দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দুজনই করেন সাবধানী শুরু। প্রথম ৮ ওভার তারা কাটিয়ে দেন কোনো বিপদ ছাড়াই। তবে নবম ওভারে বাধে বিপত্তি।
এনগারাভার করা ওভারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন তামিম। এর আগে ৩০ বলের মোকাবেলায় টাইগার অধিনায়ক করেন ১৯ রান।
এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম যেন দলের বিপদ বাড়ানোর দায়িত্ব নিয়েই মাঠে নামেন। দুজনই ফেরেন রানের খাতা খোলার আগে। শান্ত প্রথম বলেই সহজ ক্যাচ তুলে দেন। তাকে সহ মুশফিককে আউট করেন ক্রিস ইভান্স।
এমতাবস্থায় দলের হয়ে লড়াই করছেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৪৪ ও ১ রানে।
জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারও জিম্বাবুয়ে কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগাররা।
নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ। এ সফরের শুরুতে তিন ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। যা এই ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা ছিলো টাইগারদের।