ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একজনের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ১০ আগস্ট ২০২২
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একজনের অভিষেক
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে গিয়ে যেন হতাশার সমুদ্রে ভাসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-২০ সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হেরেছে টাইগাররা। এমতাবস্থায় হোয়াইটওয়াশ না হওয়ার মিশনে আজ মাঠে নামছে লাল সবুজরা।

সিরিজটা ওয়ানডে সুপার লিগের অংশ নয় বলে শেষ ম্যাচটা হয়ে গেছে নেহায়েতই নিয়ম রক্ষার। তবে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও তো কম নয়! এমন ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে অভিষেক হচ্ছে এবাদত হোসেনের।

আজকের ম্যাচে বাংলাদেশ আবারও টসে হেরেছে। যার মাধ্যমে চলতি সিরিজে টি-২০ ও ওয়ানডে মিলিয়ে ছয় ম্যাচের সবগুলোতেই টস হারল টাইগাররা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।

Advertisement

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামা লড়াইয়ে বাংলাদেশের আগের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম আর তাসকিন আহমেদ। তাদের জায়গায় দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে চোট পেয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। তার সঙ্গে দলে ঢুকেছেন এবাদত হোসেন। টেস্ট দলের নিয়মিত এই মুখ এই প্রথম রঙিন পোশাক গায়ে চড়িয়ে খেলবেন।

বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!