ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১২:৩১, ১৬ আগস্ট ২০২২
আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম
ছবি: সংগৃহীত

দুবাই সরকারের সম্মান সূচক গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ভিসা প্রাপ্তির খবর জানান দেশসেরা এই ওপেনার।

Advertisement

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি তামিম। ব্যক্তিগত কাজে হারারে থেকে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানেই স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পান তামিম।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। খুবই অল্প সময়ে যথাযথ উপায়ে এই (গোল্ডেন ভিসার) প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে। 

দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে অবাধে ভ্রমণ করতে পারেন ভিসা প্রাপ্তরা।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও আমিরাতের এই ভিসা পেয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!