ভেরোনার মাঠে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওশিমেনকে উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী মন্তব্য অনেকেই শুনেছে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গিওভানি ডি লোরেঞ্জোর সহায়তায় বিরতির আগে নাপোলিকে ২-১ গোলে এগিয়ে দিয়েছিলেন ওশিমেন।
ভেরোনার সমর্থকদের এ ধরনের বর্ণবাদী আচরণের লম্বা ইতিহাস রয়েছে। গোল দেবার পর ওশিমেনের গোল উদযাপনের ভঙ্গিমায় স্পষ্ট করে দিয়েছেন তিনি ঐসব মন্তব্য শুনতে পেয়েছেন। যদিও ম্যাচ শেষে এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে কোন ধরনের মন্তব্য করতে তিনি রাজি হননি।
.png)
বরং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও বড় জয়ের মাধ্যমে মৌসুম শুরু করার প্রশংসা করেছেন ওশিমেন। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নাপোলি এবার একে একে হারিয়েছে কালিদু কৌলিবালি, লরেঞ্জো ইনসিগনে ও ড্রিয়েস মার্টিনসদের মত তারকাদের।
যদিও তাদের অনুপস্থিতিতে লুসিয়ানো স্পালেত্তির দলের লিগের প্রথম ম্যাচে দাপট দেখাতে খুব একটা সমস্যা হয়নি। কাভিচা ভারাতকেইলা, ওশিমেন, পিওতর জেলেনিস্কি, স্তানিসলাভ লোবোতকা ও মাত্তেও পোলিটানোর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নাপোলি।
ম্যাচে অবশ্য কেভিন লাসাগনার গোলে ২৯ মিনিটে লিড নিয়েছিল ভেরোনা। ৪৮ মিনিটে থমাস হেনরির গোলে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত আর তা ধরে রাখতে পারেনি।