ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ মুহূর্তের গোলে লাজিওকে হারিয়ে শীর্ষে নাপোলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ১ মার্চ ২০২২
শেষ মুহূর্তের গোলে লাজিওকে হারিয়ে শীর্ষে নাপোলি
শেষ মুহূর্তে গোল করার পর রুইজ

ফ্যাবিয়ান রুইজের শেষ মুহুর্তের গোলে স্বাগতিক লাজিওকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরি এ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নাপোলি।

রোববার রোমের স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচের ৯৪ মিনিটে জয়সুচক গোলটি করেন রুইজ। ফলে গোল ব্যবধানে এসি মিলানকে টপকে শীর্ষস্থান দখল করেছে নাপোলি।

ম্যাচের ৬২ মিনিটে লরেঞ্জো ইনসিগনের গোলে লিড পায় সফরকারী দল। তবে শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে অসাধারণ এক ভলিতে গোলটি পরিশোধ করেন পেড্রো। এতেই ম্যাচটি ড্র হতে যাচ্ছিল বলেই ধরে নিয়েছিল লাজিও। 

Advertisement

গত বৃহস্পতিবার ইনসিগনে ক্লাবের হয়ে গোল করলেও সমর্থকদের দুয়োধ্বনিতে সেটি চাপা পড়ে যায়। কারণ ইউরোপার ওই ম্যাচে বার্সেলোনার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছির নাপোলি।

খেলা শেষে বার্সেলোনার কাছে হারের পর সমালোচকদের সমালোচনার প্রতিবাদ জানিয়ে নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, সবাই দলটির সমালোচনা করে বলেছিলেন, এর কোন চরিত্র নেই। আমি এখন দেখতে চাই তারা কি বলে।

তিনি আরো প্রশ্ন করে বলেন, লোয়াড়রা দূর্বল চিত্তের এবং কোন চরিত্র নেই বলে সমালোচনা করে দলের চতুর্দিকে খারাপ একটি আবহ সৃষ্টি করেছিল তারা। এখন বলুন, আজ রাতে তাদের চরিত্র ছিল, নাকি ছিল না?

গতকাল অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে টামি আব্রাহামের ইনজুরি টাইমের (৯০+৯ মি.) পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে স্পেজিয়ার বিপক্ষে জয়লাভ করেছে রোমা।

খেলা শেষে আব্রাহাম বলেন, আমি এখনো ভাষা খুঁজে পাচ্ছি না। জানি না আজ এখানে কি ঘটেছে। বল কোনভাবেই পোস্টে রাখতে পারছিলাম না। আমরা চেস্টা করেছি।

তিনি যোগ করেন, আমি নিজেও লাইনে থেকে চেষ্টা করেছি। কিন্তু গোল করতে পারিনি। তবে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে আমরা শেষ পর্যন্ত গোল করতে পেরেছি। শেষ পর্যন্ত তিনটি পয়েন্ট লাভ করেছি।

দিনের অন্য লিগ ম্যাচে ক্যালগিরি ২-১ গোলে তুরিনোকে এবং ভেরোনা ৩-১ গোলে ভেনেজিয়াকে পরাজিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরি আ
লিংক সফলভাবে কপি হয়েছে!