মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সি ছেড়ে ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মত মিলানে যোগ দিয়েছিলেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ এই স্ট্রাইকার।
১৯৮৭ ও ১৯৯০ সালে ম্যারাডোনার অনুপ্রেরণায় নাপোলি সিরি আ লিগের শিরোপা জিতেছিল। এ সম্পর্কে ইব্রাহিমোভিচ বলেছেন, ম্যারাডোনার উপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখে আমি নাপোলিতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে আমি দেখেছি ম্যারাডোনা নাপোলির জন্য কি করেছে। তার অনুপ্রেরণায় কিভাবে নাপোলি সিরি আ লিগ জয় করেছে।
.png)
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং তখনই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেই। কিন্তু আমার এজেন্ট মিনো রায়োলা আমাকে ঐ সময় দারুণভাবে মানসিক সহযোগিতা করেছে। তিনিই আমাকে ইতালিতে ফিরে আসার পরামর্শ দেন। তখন নাপোলির সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
ইব্রা যোগ করেন, নাপোলির মালিক অরেরিও ডি লরেনটিস তৎকালীন কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করেন। আমি মিনোকে বলেছিলাম এই মুহূর্তে কোন দলটি সবচেয়ে বাজে অবস্থায় আছে, আমি গিয়ে তাদেরকে রক্ষা করতে চাই। সে আমাকে বলেছিল আটালান্টার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে মিলানই এই মুহূর্তে সবচেয়ে বিপাকে রয়েছে। আমি ঐ মুহূর্তেই মিলানে আসার সিদ্ধান্ত নেই।
২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সুইডেনের হয়ে স্মরণীয় ওভারহেড কিকের গোলটি এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা গোল হিসেবে বিবেচনা করেন ইব্রাহিমোভিচ। কারণ তার সবসময়ই মনে হয় ইংল্যান্ডে তিনি প্রতিবারই উপেক্ষিত হয়েছেন।