ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোপা লিগ প্লে অফের শিরোনামে বার্সা বনাম নাপোলি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ইউরোপা লিগ প্লে অফের শিরোনামে বার্সা বনাম নাপোলি ম্যাচ
বার্সেলোনা

নিজেদের মাঠেই আজ নতুন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। ১৮ বছরের মধ্যে প্রথম তারা ইউরোপের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলতে যাচ্ছে। ক্যাম্প ন্যুয়ে তারা আতিথেয়তা দেবে নাপোলিকে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচে মাত্র দুই গোল করেছে কাতালানরা। জাভি হার্নান্দেজ কোচের দায়িত্ব গ্রহন করেও ফেরাতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়তি। ফলে অভিজাত টুর্নামেন্ট থেকে ইউরোপা লিগে ছিটকে পড়ে বার্সেলোনা।

তবে সিরি আ লিগের শিরোপার লড়াইয়ে থাকা নাপোলির বিপক্ষে ম্যাচটি অভিজাত ক্লাবের লাড়ইয়েরই মর্যাদা পাবে। দুই বছর আগে এই ক্লাব দুটিই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে অবতীর্ন হয়েছিল।

Advertisement

তবে এখানেও বাস্তবিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বার্সাকে। কারণ এই প্লে অফের মাধ্যমে আসরের শেষ ষোলতে স্থান করে নিতে হবে তাদের। ইউরোপে ন্যুনতম গৌরব ধরে রাখতে কোন ভাবে আগামী মে মাসের সেভিয়া ফাইনালের টিকিট অর্জন করতে হবে বার্সাকে।

ম্যাচের ড্র সম্পন্ন হবার পর বার্সা কোচ জাভি বলেছিলেন, এটি কোনভাবেই ভাল একটি ড্র হয়নি। তাদেরকে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের উপযুক্ত কঠিন দলের মোকাবেলা করতে হচ্ছে।

লা লিগায় শীর্ষ চারে অবস্থান থাকলেও নেতিয়ে পড়া কাতালানদের সঙ্গে টেবিল টপার রিয়াল মাদ্রিদের পার্থক্য ১৫ পয়েন্টের। রিয়াল মাদ্রিদ বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি দলই বিগত ১৭ মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলে আসছে। সর্বশেষ তারা উয়েফা কাপে খেলেছিল ২০০৩-০৪ মৌসুমে।

ইউরোপীয় অভিজাত আসর থেকে অপরিণত অবস্থায় যে শুধু বার্সেলোনায় ছিঠকে গেছে তা নয়। সেখান থেকে ইউরোপা লিগে ছিটকে পড়েছে বুন্দেস লিগার অভিজাত ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডও। 

বৃহস্পতিবার সিগনাল ইন্দুনা পার্কে প্রথম লেগে জার্মান দলটিকে লড়তে হবে স্কটিশ চ্যাম্পিয় রেঞ্জার্সের বিপক্ষে। দেখার বিষয় হচ্ছে আলোচিত তারকা আর্লিং হ্যালান্ড ওই ম্যাচে খেলেন কিনা। নরওয়ের এই উদীয়মান তারকা এই মৌসুমে ২১ ম্যাচ থেকে ইতোমধ্যে ২৩টি গোল করেছেন। তবে ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় বায়ার লিভারকুজেন ও ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলেননি তিনি।

সেভিয়াও ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে এটি দলটির জন্য অনেকটাই মাননসই। তারা রেকর্ড ছয়বার ইউরোপা লিগ বা সম মর্যাদার উয়েফা কাপ জয় করেছে। সর্বশেষ ২০২০ সালের শিরোপা ঘরে তুলেছে তারা। বৃহস্পতিবার ডায়নামো জাগ্রেবের মোকাবেলা করবে সেভিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!