[ খেলা ]
ইউরোপা লিগে প্লে অফে নাপোলির মুখোমুখি বার্সা
ফাইল ছবি
উয়েফা ইউরোপা লিগের প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্ৰুপ পর্বের রানার্সআপ হওয়া আটটি দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হয়ে বিদায় নেয়া দলগুলো এই প্লে অফে মুখোমুখি হবে। যেখানে প্রায় দুই দশক পর ইউরোপা লিগে খেলতে আসা বার্সেলোনা প্রতিপক্ষে হিসেবে পেয়েছে নাপোলিকে।
অন্যান্যবার চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বের তৃতীয় হওয়া দলগুলো সরাসরি ইউরোপা লিগে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলো। কিন্ত এবার বদলে গেছে ফরম্যাট। শেষ ষোলোয় জায়গা পেতে তাই এবার সেই দলগুলোকে লড়তে হবে প্লে অফে।
চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হওয়ার পরই ঘোষিত হয় ইউরোপা লিগের প্লে অফের চুড়ান্ত লাইনআপ। এক নজরে দেখে নিন উয়েফা ইউরোপা লিগের প্লে অফে কোন দল কার মুখোমুখি:
সেভিয়া বনাম ডায়নামো জাগরেব
আটালান্টা বনাম অলিম্পিয়াকোস
লিপজিগ বনাম রিয়াল সোসিয়েদাদ
বার্সেলোনা বনাম নাপোলি
জেনিত সেইন্ট পিটার্সবার্গ বনাম রিয়াল বেতিস
বুরুশিয়া ডর্টমুন্ড বনাম রেঞ্জার্স
শেরিফ বনাম ক্লাব ব্রুজ
পোর্তো বনাম লাজিও।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!