ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ১৭ আগস্ট ২০২২
ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা ইলন মাস্কের
ইলন মাস্ক- ফাইল ফটো

এবার ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

স্থানীয় সময় মঙ্গলবার টুইট বার্তা এ তথ্য জানান বিশ্বের অন্যতম এ ধনকুবের। টুইট বার্তায় মাস্ক বলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি, আপনাদের স্বাগতম।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়ন্ত্রণ আমেরিকার গ্ল্যাজার পরিবারের হাতে।

Advertisement

এর আগে, টুইটার কেনার ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন টেসলারের প্রতিষ্ঠাতা। এরপর নানা ঘটনার জন্ম দিয়েছেন মাস্ক। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে কোনো চুক্তি করার পরিকল্পনা করেছিলেন কিনা, তা-ও স্পষ্ট করা হয়নি।

একটি গণমাধ্যমে গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্ল্যাজার পরিবার ক্লাবটি বিক্রি করতে চাইছে। কিন্তু এজন্য তাদের ৪৮৪ কোটি ডলার দাম দিতে হবে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সে ক্লাবটির ভক্তদের মধ্য অসন্তোষ তীব্র হয়। এজন্য গ্ল্যাজার পরিবারকে দায়ী করছেন তারা। 

ভক্তদের অভিযোগ, পরিবারটি ক্লাবে ভালো খেলোয়াড় টানতে আগ্রহী নয়।

২০০৫ সালের দিকে গ্ল্যাজার পরিবার প্রায় ৯৫ কোটি ডলারে ক্লাবটি কিনেছিল। সেই ক্লাবটির বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২০৮ কোটি ডলারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!