[ খেলা ]
আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ
ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। পেশির ইনজুরির কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো।
টটেনহ্যামের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হয় টটেনহ্যাম। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমেরো। ঐ ম্যাচেই পেশিতে টান লাগে তার। পেশিতে টান পড়ায় মাঠের বাইরে ছিটকে গেছেন রোমেরো।
.png)
ধারণা করা হচ্ছে, ১০ই সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন রোমেরো। এর আগে বেশ কিছু ম্যাচ মিস করবেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!