ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপে অহংকারী, তার বয়সে মেসি ৪ ব্যালন ডি অরের মালিক: রুনি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:৫২, ১৯ আগস্ট ২০২২
এমবাপে অহংকারী, তার বয়সে মেসি ৪ ব্যালন ডি অরের মালিক: রুনি
ছবি: সংগৃহীত

গেল মৌসুম পর্যন্ত ভক্তদের মণিকোঠায় ছিলেন এমবাপে। কিন্তু একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে বর্তমানে বিপাকেই আছেন এমবাপে। এর সঙ্গে হারাচ্ছেন দর্শকদের ভালোবাসা। এরমধ্যে নেইমার কান্ডে মাঠে মেসিকে ধাক্কা দিয়ে ফুটবল বিশ্বে চড়ম সমালোচনার শিকারে পরিণত হচ্ছেন তিনি।  

এ ব্যাপারে এমবাপের উপর ক্ষেপেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। তিনি এমবাপেকে অহংকারী বলে উল্লেখ করেছেন।

Advertisement

‘স্পোর্টস বাইবেল’-এর প্রতিবেদন, সম্প্রতি মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। এরপর থেকে তাদের সম্পর্কের মধ্যে চলছে টানাপোরেন।

এর চেয়েও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে লিওনেল মেসির সঙ্গে মাঠে ধাক্কা দেয়া ও কথা কাটাকাটির বিষয়টি। 

এ বিষয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। মাত্র ২২-২৩ বছর বয়সে এমবাপে যে অহংকার দেখাচ্ছেন তা মোটেও সমীচীন নয় বলে মনে করেন রুনি। 

কেননা ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপের একটিও নেই।

দেদার স্পোর্টসে রুনি বলেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’

সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কা দেন এমবাপে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের মধ্যে। 

শেষ পর্যন্ত নেইমার শটনেন এবং গোল পান। তবে এমবাপের এমন আচরণ ভুলতে পারেনি কেউ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!