ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানইউ নিয়ে ইলন মাস্কের রসিকতায় কাঁপল ফুটবল দুনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৭ আগস্ট ২০২২
ম্যানইউ নিয়ে ইলন মাস্কের রসিকতায় কাঁপল ফুটবল দুনিয়া
ছবি: সংগৃহীত

বেশ অনেকদিন ধরেই মাঠের পারফরম্যান্সে হতাশা উপহার দিয়ে আসছে ইংলিশ প্রিমির লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দল খারাপ খেলার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো ইস্যুতেও অস্বস্তিকর পরিস্থিতিতে তারা। এমতাবস্থায় ক্লাবটি কিনে নেয়ার ঘোষণা দিয়ে টুইট করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

সম্প্রতি টুইটারে এই ঘোষণা দিয়েছিলেন মাস্ক। সেখানে তিনি লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নিচ্ছি আমি, আপনাকে ধন্যবাদ।’ এই টুইটের পর ফুটবল দুনিয়ায় ঝড় শুরু হয়। তবে এই টুইটটি তিনি মজা করে দিয়েছিলেন বলেই জানা গেছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মিরর জানাচ্ছে, গেল বছর গ্লেজার পরিবার ক্লাবটিকে বিক্রি করে দিতে প্রস্তুত ছিল। তবে এক্ষেত্রে একটা শর্ত ছিল। সেক্ষেত্রে কিনতে আগ্রহী ক্লাবকে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকার প্রস্তাব দিতে হতো।

Advertisement

এদিকে এর আগে প্রায় ৪.২ লক্ষ কোটি টাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেয়ার মৌখিক চুক্তি করেছিলেন ইলন মাস্ক। তবে সম্প্রতি তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন তিনি। যা নিয়ে চলছে এখন আইনি প্রক্রিয়া।

এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার ঘোষণাটি দেন ইলন মাস্ক। এই ঘোষণাটা এমন এক সময় আসে যখন ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারকে নিয়ে ভক্তরা বেশ ক্ষুব্ধ। তাই অনেকেই ভেবেছিলেন, টুইটটি সত্য।

সাতসকালে ফুটবল বিশ্ব খানিকটা নড়েচড়েই বসেছিল ইলনের এই টুইটে। তবে কিছুক্ষণ পরই উত্তেজনায় পানি ঢেলে দেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি। জানান, টুইটটি করে স্রেফ মজা করেছিলেন তিনি। আসলে বিষয়টা সত্য নয়।

নিজের করা আগের সেই টুইটের প্রত্যুত্তরেই ইলন মাস্ক লেখেন, ‘না, এটা টুইটারের অনেক পুরোনো একটা কৌতুক। আমি কোনো খেলাধুলার দল কিনতে চলছি না। তবে যদি কোনো দল আমি কিনতে চাইতাম, সেটা হতো ম্যানইউ। সেই ছোটবেলা থেকে এটা আমার প্রিয় দল।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!