ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন করোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ১৯ আগস্ট ২০২২
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন করোনা
জেসুস করোনা।

চলতি বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে পারবেন না মেক্সিকোর উইঙ্গার জেসুস ‘টেকাটিটো’ করোনা।

নিজ ক্লাব সেভিয়ায় অনুশীলন করার সময় তার পা ভেঙ্গে গেছে। সেই সঙ্গে ছিড়ে গেছে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া। 

স্প্যানিশ ক্লাবটি জানায়, বিকেলেই সার্জারির জন্য এই খেলোয়াড়কে পাঠানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেভিয়া আরো জানায়, এ জাতীয় ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে।

Advertisement

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। ফলে দুর্ঘটনাবশত এই ইনজুরির ফলে বিশ্বকাপে আর খেলতে পারবেন না করোনা। 

গত জানুয়ারিতে পোর্তো থেকে সেভিয়ায় যোগ দেন ২৯ বছর বয়সী করোনা। মেক্সিকোর হয়ে ৭১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন তিনি।

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন করোনা। দুইবারই অবশ্য বদলী হিসেবে মাঠে নামেন এই উইঙ্গার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!