ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্ট্যামফোর্ড ব্রিজে বর্ণবাদী আচরণের তদন্ত শুরু করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ১৯ আগস্ট ২০২২
স্ট্যামফোর্ড ব্রিজে বর্ণবাদী আচরণের তদন্ত শুরু করেছে চেলসি
ফাইল ছবি

টটেনহ্যাম হটস্পার্স ফরোয়ার্ড সন হিউং মিনের সঙ্গে স্ট্যামফোর্ড ব্রিজে বর্ণবাদী আচরণের তদন্ত শুরু করেছে চেলসি। প্রমাণিত হলে ‘কঠোর ব্যবস্থা গ্রহণের’ হুমকিও দিয়ে রেখেছে উত্তর লন্ডনের ক্লাবটি। 

গত রোববার অনুষ্ঠিত ম্যাচে দর্শকসারি থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্পার্সদের দক্ষিন কোরিয়ান আন্তর্জাতিক তারকা সন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এর আগে এমন আচরণের জন্য দোষী সাব্যস্ত সমর্থকদের আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজের প্রতিটি আসনের পেছনে কিছু নির্দেশনা রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে কিভাবে বর্ণবাদী আচরণকারী সম্পর্কে রিপোর্ট করা যায়।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে চেলসি জানায়, ‘যে কোন ধরনের বৈষম্যমূলক আচরণকে বড় অপরাধ হিসেবে গণ্য করে চেলসি ফুটবল ক্লাব। চেলসি এবং আমাদের সমাজে এর কোন স্থান নেই।

চেলসি ধারাবাহিকভাবে বৈষম্যমুলক আচরণের বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। তারপরও এই জাতীয় কিছু বোকার দল রয়েছে যারা নিজেদেরকে তথাকথিত ‘ভক্ত’ হিসেবে ক্লাবে যুক্ত আছে।

এটি চেলসির জন্য, আমাদের কোচদের জন্য, খেলোয়াড়, স্টাফ ও সত্যিকারের সমর্থকদের লজ্জিত করে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি, কাউকে যদি শনাক্ত করতে পারি তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’         

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!