ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউএস ওপেনে এবার রেকর্ড পরিমাণ প্রাইজ মানি পাবেন খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ২০ আগস্ট ২০২২
ইউএস ওপেনে এবার রেকর্ড পরিমাণ প্রাইজ মানি পাবেন খেলোয়াড়রা
ফাইল ছবি

এ বছর ইউএস ওপেনে প্রাইজ মানি হিসেবে দেওয়া হবে ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার, যা একটি রেকর্ড। ইউএস টেনিস এসোসিয়েশন (ইউএসটিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে পুরুষ ও নারী বিভাগের সিঙ্গেলসের বিজয়ী প্রত্যেকে ২.৬ মিলিয়ন ডলার করে পাবে। রানার আপ দুজনের প্রাপ্ত প্রাইজ মানির তুলনায় যা প্রায় দ্বিগুণ। 

গত বছর সব মিলিয়ে প্রাইজ মানির পরিমাণ ছিল ৫৭.৫ মিলিয়ন ডলার। এবার প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।

Advertisement

প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতায় নামা উভয় খেলোয়াড় পাবে ৮০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ২১ হাজার ডলার। ২০১৬ সালের পর থেকে এর পরিমাণ যথাক্রমে ৮৫ শতাংশ ও ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউটিএ ও এটিপি প্লেয়ার কাউন্সিলের সাথে আলোচনা করে ইউএসটিএ প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইপর্বে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে প্রায় ৬.২৫ মিলিয়ন ডলারেরও বেশী অর্থ বিতরণ করা হবে। 

ডাবলসের বিজয়ী দল পাবে ৬ লাখ ৮৮ হাজার ডলার, রানার আপ দলের প্রাপ্ত অর্থের তুলনায় যা দ্বিগুণ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!