ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোববার ঢাকা আসছেন শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২১:৪৬, ২০ আগস্ট ২০২২
রোববার ঢাকা আসছেন শ্রীরাম
ছবি: সংগৃহীত

রোববার বিকেলে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে সদ্য নিয়োগ প্রাপ্ত কোচ শ্রীধরন শ্রীরাম ঢাকা আসছেন বলে জানা গেছে। বিকেল সাড়ে তিনটায় ঢাকায় পা রাখবেন তিনি। 

রোববার সন্ধ্যায় বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান ডেইলি বাংলাদেশকে এ খবর নিশ্চিত করেছেন। 

Advertisement

শ্রীরামের অধীনে টি-২০ এশিয়া কাপে খেলতে যাবে বাংলাদেশ দল। যেখানে দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এশিয়া কাপে থাকছেন না।

যদিও আপাতত বলা হচ্ছে টেকনিক্যাল কলসালসেন্ট, তবে ভারতীয় এই কোচের সঙ্গে আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে বিসিবির। তাই তাকে এশিয়া কাপের পরপরই টি-২০র হেড কোচ হিসেবেও ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এশিয়া কাপ আর বিশ্বকাপে যদি শ্রীরাম ভালো করেন তবে তার সঙ্গে চুক্তি আরও বাড়াতে পারে বিসিবি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!