ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক নজরে শ্রীধরন শ্রীরামের ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৫৯, ১৯ আগস্ট ২০২২
এক নজরে শ্রীধরন শ্রীরামের ক্যারিয়ার
ছবি: সংগৃহীত

বেশকিছুদিন ধরে দেশের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। বিভিন্ন বিভাগে দিন বদলের বার্তাও শুনিয়েছেন বিসিবি বস পাপন। তারই ধারাবাহিকতায় আজ প্রথম প্রহরে জানা গেল সাকিব-তামিমদের জন্য নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। সেটা টি-২০ এশিয়া কাপ থেকেই। 

বিসিবির একটি সূত্র জানিয়েছিল যে, আইপিএলে কাজের অভিজ্ঞতা থাকায় ভারতীয় শ্রীধরন শ্রীরামকে প্রধান কোচ করা হবে। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গকে বাদ দিয়ে  তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হবে এই ভারতীয়কে। 

Advertisement

কিন্তু দিন শেষে নতুন খবর হচ্ছে হেড কোচ নয় শ্রীধরন টেকনিক্যাল কলসালটেন্ট হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। শুক্রবার পুরো বিষয়টি পরিষ্কার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ভারতের সাবেক এই ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হচ্ছে টি-২০ দলের পরামর্শক হিসেবে। আপাতত অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের দায়িত্ব সামলাবেন শ্রীরাম।

সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট।’

কিন্তু কে এই শ্রীরাম, কি তার পরিচয়। অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম তার ক্যারিয়ারে ভারত জাতীয় দলে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। 

২০১৫ সালে অস্ট্রেলিয়া 'এ' দলের ভারত সফরে কোচিং রোলে ছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন। 

২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাঁকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। 

তবে তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১,০৭৫ রান করেছেন। 

এক নজরে শ্রীধরন শ্রীরাম 

খেলোয়াড়ি ক্যারিয়ার:
# ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন।
# প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৩২টি সেঞ্চুরি, প্রায় ৫৩ গড়ে রান করেছেন সাড়ে নয় হাজারের ওপর। ১৩৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৮৫টি।
# লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে চার হাজারের বেশি রান আছে শ্রীরামের। বল হাতে নিয়েছেন ১১৫ উইকেট।

কোচিং ক্যারিয়ার:
# অস্ট্রেলিয়ার সহকারী বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
# অস্ট্রেলিয়ার ২০২১ বিশ্বকাপজয়ী কোচিং প্যানেলের অংশ ছিলেন।
# আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
# রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!