ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:৩২, ২৬ আগস্ট ২০২২
বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব
ছবি: সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরে এরইমধ্যে বাংলা টাইগার্সের সঙ্গে বৃহস্পতিবার আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের চুক্তি সম্পন্ন হয়। এবার জানা গেল দলটির নেতৃত্বও দেবেন তিনি। এছাড়া সাবেক বাংলাদেশি অলরাউন্ডার আফতাব আহমেদ দলটির প্রধান কোচ এবং নাজমুল আবেদীন ফাহিম সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
 
এছাড়া সাবেক ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীশান্তকে বাংলা টাইগার্সের মেন্টর করেছে। এই বছর মার্চে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়ার পর প্রথমবার কোচিংয়ে যুক্ত হলেন তিনি। 

নভেম্বরে হতে যাওয়া ১০ ওভারের এই প্রতিযোগিতায় সাকিবের সঙ্গে একই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এভিন লুইস, নিউ জিল্যান্ডের কলিন মুনরো, পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও লংকান পেসার মাথিশা পাথিরানা।

Advertisement

গতবার ফাফ ডু প্লেসির নেতৃত্বে টাইগার্স তৃতীয় হয়েছিল, গ্রুপের ১০ ম্যাচের ছয়টি ম্যাচ জেতে তারা। 

২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ৩৬৭ ম্যাচে ১২১.৫৯ স্ট্রাইক রেটে ৫৯৭৪। ৬.৭৮ ইকোনমি রেটে উইকেট নেন ৪১৮টি।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর হবে ছয় দলের এই প্রতিযোগিতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!