অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে নিজেদের দল ঘোষণা করলো স্বাগতিকরা। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের প্রায় সবাইকে দলে রেখেই দল ঘোষণা বরা হয়।
স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু স্পিনার মিচেল সোয়েপসন। তার জায়গা স্কোয়াডে নেয়া হয়েছে সিঙ্গাপুরে জন্ম নেয়া বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড।
.png)
টিম ডেভিডের জন্ম ১৯৯৬ সালে সিঙ্গাপুরে। দেশটির হয়ে ১৪টি টি-২০ ম্যাচও খেলেন তিনি। ২০১৭ সালে বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে অভিষেক হয় তার।
এরপর থেকে বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে ঝড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন সবার। এই বছরের আইপিএলে ১.১ মিলিয়ন ডলার খরচায় তাকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস।
🚨 Defending champions and hosts Australia have included Tim David in their T20 World Cup squad 🚨
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 1, 2022
▶️ https://t.co/h1If51CRoz pic.twitter.com/zZna2Cb4i6
অস্ট্রেলিয়ার জার্সিতে এখন অভিষেক হয়নি তার, তবে টি-২০তে তার মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে ডাক পেয়ে গেলেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪ টি-২০ খেলে ২,৫৫৬ রান করেছেন তিনি।
অজিদের নেতৃত্বে যথারীতি রয়েছেন অ্যারন ফিঞ্চ। উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিসও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বিশ্বকাপে মূলত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের বদলি হিসেবেই দেখা যাবে তাকে।
অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা, জশ ইংলিস।