[ খেলা ]
মুশফিকের পাশে সাকিব
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম
এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নেমেই অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের পাশে বসেছেন দলনেতা সাকিব আল হাসান।
টি-২০তে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। সাকিব ও ২৩টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। গতকাল শ্রীলংকার বিপক্ষে টস করতে নেমেই মুশফিকের পাশে বসেন তিনি।
তবে জয়ের দিক দিয়ে মুশফিককে স্পর্শ করা হলো না সাকিবের। গতকাল জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পেতেন সাকিব।
.png)
অধিনায়ক হিসেবে মুশফিক ৮টি টি-২০ জিতেছিলেন। মুশফিকের হার ১৪টি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাকিবের নেতৃত্বে ১৬টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টি-২০তে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!