ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের অবসর নিয়ে চুপ থাকলেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৬:২২, ৫ সেপ্টেম্বর ২০২২
মুশফিকের অবসর নিয়ে চুপ থাকলেন সাকিব 
ছবি: ডেইলি বাংলাদেশ

এশিয়া কাপ থেকে ফিরে রোববার মুশফিকুর রহিম টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন। মুশফিকের অবসরের পর মাহমুদউল্লাহ-তামিমরা সামাজিক মাধ্যমে তাদের মনোভাবও পোষণ করেছেন। কিন্তু এখনো চুপ আছেন  সাকিব আল হাসান।

Advertisement

টি-২০ দলের অধিনায়ক ক্রিকেট বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মুশফিকের অবসর নিয়ে এখনো কিছু বলেননি। 

আজ সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের ফ্র্যাঞ্চাইজদের নাম প্রকাশ করেছে। সাকিব সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজ নিয়ে উপস্থিত ছিলেন। 

সাকিব অনুষ্ঠান শেষে হকি ও অন্য খেলা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। এক পর্যায়ে সাংবাদিকরা মুশফিকের অবসর নিয়ে জানতে চান তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। 

পরে আবার মুশফিক ও ক্রিকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আজ হকি নিয়েই বলব। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।’

এদিকে সাকিব তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্টের মাধ্যমে ক্রিকেট সহ অন্য খেলাকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সাকিবের প্রতিষ্ঠান মোনাক মার্ট হকি লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি। 

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই'র আনুষ্ঠানিক চুক্তি হয়। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা। 

হকির এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও সেখানে উপস্থিত ছিলেন। কারণ এবার তিনিও একটা হকির দল নিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!