ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, খেলবেন সিপিএলে

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৮:০৩, ৫ সেপ্টেম্বর ২০২২
রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, খেলবেন সিপিএলে
ছবি: সংগৃহীত

খেলা শেষে পরিবারকে সময় দিতে মঙ্গলবার দিবাগত রাত ৩:২০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

তার আগে সোমবার দুপুরে ফ্রাঞ্চাইজি হকি লিগের সঙ্গে জড়ালেন তিনি। সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট এবার হকি লিগের দল নিয়েছে।

Advertisement

দেশে না থাকায় স্বাভাবিকভাবেই আসন্ন ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্যাম্পে থাকবেন না সাকিব। 

মূলত টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য রেখে ৪ দিনের এ ক্যাম্প অনুষ্ঠিত হবে মিরপুরে। যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যাটার এবং পেসারদের।

জানা গেছে, আমেরিকা থেকেই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে খেলতে উইন্ডিজ যাবেন সাকিব আল হাসান। শেষ করেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন টি-২০ অধিনায়ক।

এদিকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৪ তারিখ ঢাকা ত্যাগ করার কথা রয়েছে টিম টাইগার্সের। সপ্তাহখানেক আগেই তাসকিন-আফিফরা দেশটিতে পা রাখবে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। আর সেখানেই টি-২০ অধিনায়ক দলের সাথে নিউজিল্যান্ডেই যুক্ত হবেন।

এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগেই ঘোষিত হবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন টি-২০ বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড। সবকিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!