ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবাক কারণে খেলতে ডাক পেলেন পিৎজা দোকানের মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ২৩ সেপ্টেম্বর ২০২২
অবাক কারণে খেলতে ডাক পেলেন পিৎজা দোকানের মালিক
ছবি: সংগৃহীত

ক্লাবের ঋণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২৪৩ কোটি টাকা। রাগবি দলটির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে শেষ পর্যন্ত খেলার জন্য ডেকে পাঠানো হল এক পিৎজা দোকানের মালিককে! ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে।

জানা গেছে, ম্যাট গিলবার্ট নামক সেই দোকানের মালিক এক সময় রাগবি খেলতেন। গত বছর তিনি শেষ বার খেলেছিলেন। তিনিই এখন ওয়রস্টার ওয়ারিয়ার্সের ভরসা।

এই মৌসুমটাই বিপদের মধ্যে শুরু করেছিল ওয়রস্টার। দলের খেলোয়াড় এবং স্টাফদের পুরো বেতন দিতে পারেনি তারা। ক্লাবের মালিক কলিন গোল্ডরিং এবং জেসন হুইটিংহামের বিরুদ্ধে ক্লাবের জিনিসপত্র নষ্ট করার অভিযোগ ওঠে।

Advertisement

এর মাঝে গত মাসে ওয়রস্টারকে ৫৫ কোটি টাকার বেশি কর জমা দেওয়ার নির্দেশ দেয় ব্রিটেনের সরকার। এমন অবস্থায় ক্লাব যদি লিগে খেলতে না পারে তাহলে তাদের নির্বাসিত করার কথা জানানো হয়। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যেকোনোভাবে দল নামানোই ছিল ওয়রস্টারের লক্ষ্য।

সেই কারণেই পিৎজা দোকানের মালিককে দলে নেয় তারা। ওয়রস্টারের রাগবি প্রধান স্টিভ ডায়মন্ড বলেন, এমন পরিস্থিতিতে নিজের সেরা খেলাটা তুলে ধরা খুব কঠিন।

গিলবার্টের মতো আরো চারজনকে দলে নিয়েছিল তারা। তাদের মধ্যে ২০১৩ সালে অবসর নিয়েছিলেন জনি গুডরিজ। ৪১ বছরের সেই খেলোয়াড়কেও ডেকে নেয় ওয়রস্টার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!