ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজেদের বিশ্বকাপ পূর্ব পরিকল্পনা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২২
নিজেদের বিশ্বকাপ পূর্ব পরিকল্পনা জানালেন মেসি
লিওনেল মেসি

চলমান ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের আগে নিজের এমন ফর্মে মেসি তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন বিশ্বকাপের আগের দিনগুলোতে কী করতে চান সেই কথা।

মেসি বলেন, ‘বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা। তবে একই সঙ্গে এটি শান্ত থাকারও সময়। এখনো কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভালো খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি।’

এরপর তিনি বলেন, ‘এটা সত্যি যে আমরা এখন সমষ্টিগত হিসেবে, জাতীয় দল হিসেবে ভালো খেলছি। বিশ্বকাপ পর্যন্ত এভাবেই খেলে যেতে চাই।’

Advertisement

মেসি আরো বলেন, ‘আমাদের অনুভূতি আর তাদের (সমর্থক) অনুভূতি একই। তবে ওই যে বললাম, শান্তও থাকতে হবে। যদিও আমাদের ভালো একটা দল আছে, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু! এখানে ধাপে ধাপে এগোতে হবে।’

নিজে পথ হারাননি উল্লেখ করে মেসি বলেন, ‘এ বছর ভিন্নভাবে ফিরেছি। ক্লাবে, লকার রুমে, খেলার মধ্যে, সতীর্থদের সঙ্গে আরও মানিয়ে নিয়েছি। আসলেই আমার এখন ভালো লাগছে। নিজেকে আবার উপভোগ করতে পারছি।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!