এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৪৮ রান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক চুনদালগ্যাপোইল রিজওয়ান। দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের জায়গায় খেলছেন এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। দলকে শুরুটা ভালোই এনে দেন তারা। প্রথম তিন ওভার শেষে দলের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৬ রান।
চতুর্থ ওভারে এসে আরিয়ান লাকরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাব্বির। এর আগে ৯ বলে ১২ রান করেন তিনি। মিরাজকে সঙ্গে নিয়ে লিটন দাস এখন দলকে এগিয়ে নিচ্ছেন।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।