ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যা বললেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ৫ অক্টোবর ২০২২
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যা বললেন বুমরাহ
জাসপ্রিত বুমরাহ

গুঞ্জন ছিল আগে থেকেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সোমবার। টি-২০ বিশ্বকাপ খেলতে পারছেন না দলের পেস আক্রমণের মূল ভরসা জাসপ্রিত বুমরাহ। এরপর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে আইসিসি টি-২০ বিশ্বকাপের দল থেকে বাইরে রাখা হয়েছে। বিশদ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।’ 

পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন বুমরাহ। সেই চোটই শেষমেষ কাল হয়ে দাঁড়াল ডানহাতি পেসারের জন্য। 

Advertisement

দল থেকে বাদ পড়ে হতাশ বুমরাহ। নিজের পোস্টে তা লুকাননি এই তারকা পেসার। পোস্টে নিজের হতাশা আর প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেন তিনি।

বুমরাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি হতাশ যে আমি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হব না, তবে আমার প্রিয়জনদের কাছ থেকে যে শুভেচ্ছা, যত্ম এবং সমর্থন পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমি সুস্থ হওয়ার পরই দলকে উৎসাহিত করব, পাশে থাকবো।’ 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!