ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলে স্থান হারানোর পর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ জেসন রয়!

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ১২:৫৯, ৬ অক্টোবর ২০২২
দলে স্থান হারানোর পর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ জেসন রয়!
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ঘোষিত দলে জায়গা পাননি ইংলিশদের তারকা ব্যাটার জেসন রয়। এবার আরেকটি দুঃসংবাদ অপেক্ষা করছে তার জন্য।  

জানাগেল এবার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নাকি বাদ পড়তে যাচ্ছেন এই ওপেনার। ইংল্যান্ডের প্রভাবশালী  সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' এ তথ্য নিশ্চিত করেছে। 

সবশেষ ৬ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে রয় করেছেন মাত্র ৭৬ রান। যার প্রভাব পড়েছে এই ওপেনারের কেন্দ্রীয় চুক্তিতেও। 

Advertisement

ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি মনে করছেন জেসন রয় ইংল্যান্ডের হয়ে আগামী বছরের ২০২৩ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবেন।

এ নিয়ে রব বলেন, 'তার ফর্ম খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার এবং আমি নিশ্চিত যে টি-টোয়েন্টি ক্রিকেটে সে অনেক সুযোগ পাবে যা তাকে ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।'

রব আরো বলেন, 'আমার যুক্তি হবে ৫০ ওভারের ফরম্যাটটি তার জন্য সবচেয়ে মানানসই ফরম্যাট এবং আমরা এখনও তাকে আমাদের দলের অংশ হিসেবেই দেখি। কিন্তু গ্রীষ্মে তার সাদা বলের ক্রিকেট ও দ্য হান্ড্রেড দেখে আমাদের মনে হয়েছে তাকে পাকিস্তান থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া একটি জুয়া।'

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!