ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিসিবির প্রস্তাবে তামিম-মুশফিক-রিয়াদের ‘না’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৩, ৭ অক্টোবর ২০২২
বিসিবির প্রস্তাবে তামিম-মুশফিক-রিয়াদের ‘না’
ছবি: ডেইলি বাংলাদেশ

নিউজিল্যান্ডে আজ থেকে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ, এর পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অন্যদিকে আছে জাতীয় ক্রিকেট লিগ। এসবের মাঝে ‘এ’ দলের মোড়কে ভারতের তামিলনাড়ুতে যাচ্ছে বিসিবি একাদশ।

এই সফরে যেতে তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউই রাজি হননি।

এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন তামিম ও মুশফিক। বিশ্বকাপের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকেও। তামিম ও মুশফিকের আগ্রহ জাতীয় লিগের দিকে। তবে আপাতত এ সংস্করণে খেলতে চান না মাহমুদউল্লাহ।

Advertisement

১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জাতীয় ক্রিকেট লিগ। এর আগের দিনই দুটি চার দিন ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে চেন্নাই পৌঁছে যাওয়ার কথা বিসিবি একাদশের।

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে এ দলে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, এনামুল হকরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!