ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডু-অর-ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ২১ অক্টোবর ২০২২
ডু-অর-ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টসের মুহূর্ত

আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে আজকের ম্যাচ জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। একই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে আয়ারল্যান্ডও। মুখোমুখি দেখায় আইরিশদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছে এক পরিবর্তন। ব্রেন্ডন কিং ঢুকেছেন দলে, বাদ পড়েছেন শামার ব্রুকস। অন্যদিকে এই ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিয়েন স্মিথ, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

Advertisement

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!