ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইয়ামাল ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫১, ২ সেপ্টেম্বর ২০২৬
ইয়ামাল ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন
ছবি: সংগৃহীত

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রূপকথার রাতে দারুণ এক ইতিহাস দেখল ফুটবলবিশ্ব। তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোলে ভর করে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

একই সঙ্গে স্প্যানিশ ফুটবলে সব মিলিয়ে ৫০ গোলের এক অবিশ্বাস্য মাইলফলক গড়ে ইতিহাস লিখেছেন করেছেন ইয়ামাল। খেলার শুরুতে কিন্তু অন্যরকম কিছুর আভাস দিয়েছিল রায়ো। ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর দারুণ লক্ষ্যভেদে বার্সাকে চমকে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। তবে ধাক্কা খেয়ে জেগে উঠতে একেবারেই সময় নেয়নি হান্সি ফ্লিকের শিষ্যরা।

Advertisement

দুই মিনিটের মাথায় দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেয় ব্লউগ্রানারা। ১৯তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফনিয়া, আর ২১তম মিনিটে ব্যবধান ২-১ করেন ইয়ামাল। চলতি মৌসুমে তরুণ এই উইঙ্গারের এটিই ছিল প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। ইয়ামাল ও রাফিনিয়া দুজনেই পূরণ করেন নিজেদের জোড়া গোল। মাঝে রায়ো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের এক আত্মঘাতী ভুলে গোল ব্যবধান আরো বাড়ে। ওদিকে হারের ক্ষত সামান্য কমাতে রায়োর হয়ে দ্বিতীয় গোলটিও করেন ক্যামেলো। টানা তিন জয়ে এখন লিগ টেবিলের চূড়ায় ফ্লিকের গানাররা, যেখানে শেষ তিন ম্যাচেই তারা প্রতিপক্ষের জালে পুরেছে ১২টি গোল।

৫০ গোলের এই মহাকাব্যিক মাইলফলকে পৌঁছাতে ইয়ামালের বয়স লেগেছে মাত্র ১৯ বছর ৪৯ দিন। এর মাধ্যমে তিনি ভেঙেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের (১৯ বছর ২৪৯ দিন) রেকর্ড। পেছনে পড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেসও (২০ বছর ২২১ দিন)।

ক্লাব বার্সেলোনার ইতিহাসের পাতাতেও এটি নতুন অধ্যায়। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে কাতালান ক্লাবটির এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। এবার সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন ইয়ামাল। শুধু তাই নয়? ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও এত দ্রুত এই অর্জনে পৌঁছাতে পারেননি, মেসির ৫০তম গোলটি এসেছিল ২১ বছর ১২০ দিন বয়সে।

ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের ঝুলিতে।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সি গায়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন ইয়ামাল, যার ১২৬টিতে ছিলেন শুরুর একাদশে। গোল করেছেন ৫১টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!